News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি, আবেগাপ্লুত হয়ে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Image

আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি, আবেগাপ্লুত হয়ে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

বালেশ্বর, ৫ জুন (হি.স.) : যাঁরা নিখোঁজ তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করা আমাদের প্রধান লক্ষ্য, আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি। আবেগাপ্লুত হয়ে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার রাতে দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রসঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রীর চোখে জল দেখা যায়। ওডিশার বালেশ্বরে মর্মান্তিক রেল দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর আপ ও ডাউন দু’টি লাইনই ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। দক্ষিণ-পূর্ব রেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ডাউন লাইনে প্রথম ট্রেন চলে রাত ১০.৪০ মিনিটে। একটি মালগাড়ি ওই লাইনে চালানো হয়। পরে রাত ১২-টা বেজে পাঁচ মিনিটে আপ লাইনে চলে প্রথম ট্রেন। কাজ তদারকের জন্য উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রী বলেন, “ঘটনার পর প্রধানমন্ত্রী এখানে এসে উৎসাহ দিয়ে গিয়েছেন কর্মীদের কাজে গতি বাড়ানোর। ৫১ ঘণ্টার চেষ্টায় লাইন মেরামত করে আপ ও ডাউন লাইনে মালগাড়ি চালানো হয়েছে।” দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে দিনরাত এক করে কাজ করেছেন রেলকর্মীরা। দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রসঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রীর চোখে জল দেখা যায়। যাঁরা নিখোঁজ তাঁদের দ্রুত খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী বৈষ্ণব।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top