News Flash

Image

ট্রেন দুর্ঘটনার সিবিআই তদন্ত নিয়ে সংশয়ী মমতা

কলকাতা, ৫ জুন (হি. স.) : ট্রেন দুর্ঘটনার সিবিআই তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার তিনি নবান্নতে সাংবাদিকদের বলেন, “কেন্দ্রীয় সরকার মৃত্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটা সত্য গোপন করার সময় নয়। একইসঙ্গে সিবিআই তদন্তের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ১২ বছর হয়ে গেল জানেশ্বরী কাণ্ডে সিবিআই তদন্তভার নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও ফল পাওয়া যায়নি। মৃত্যু নিয়ে রাজনীতি করা ঠিক নয়।

করমণ্ডল দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর রবিবার রাতে বালেশ্বরের রেলপথ দিয়ে গড়িয়েছে ট্রেনের চাকা। অভিশপ্ত ওই এলাকা দিয়ে ধীর গতিতে চলছে ট্রেন। ঘটনার কেটে গিয়েছে চার দিন। কিন্তু এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসের চিহ্ন।

এর মধ্যেই ওড়িশার মুখ্যসচিব সোমবার জানান, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত ২৭৫জনের মধ্যে ১৫১ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। নিয়ম মেনে পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ। মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে শববাহী গাড়ির ব্যবস্থাও করা হবে সরকার থেকে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top