News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে পরকীয়া সন্দেহে বিধবাকে বেধরক মারধর
Image

কৈলাসহরে পরকীয়া সন্দেহে বিধবাকে বেধরক মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ পরকিয়া সন্দেহ করে এক ব্যক্তি ও এক বিধবা মহিলাকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠল কামরাঙ্গা বাড়ি এলাকায়৷  পশ্চিম কাউলিকুরা এলাকার গৌতম দেবনাথ নামে এক ব্যক্তি প্রতিনিয়ত নেশা পান করার জন্য কামরাঙ্গা বাড়ি এলাকায় ওই বিধবা মহিলার বাড়িতে আসত৷ পাশাপাশি ওই বিধবা মহিলার পরিবারের সাথে গৌতম দেবনাথের সুসম্পর্ক ছিল৷ গতকাল রাতে ওই বিধবা মহিলার বাড়িতে একটি জন্মদিনের অনুষ্ঠান ছিল৷৷ সেই অনুষ্ঠানে গৌতম দেবনাথ যোগ দেয় এবং আনন্দ করে৷ কোন এক সময় গৌতম দেবনাথ এর সাথে ওই বিধবা মহিলার বাড়ির লোকেদের সাথে কথা কাটাকাটি হয়৷  চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা এসে ঘটনাস্থলে ভিড় জমায়৷ গৌতম দেবনাথকে এই বাড়িতে আসতে বারণ করা হয় এলাকাবাসীর পক্ষ থেকে৷ কিন্তু দেখা যায় আজ সকালেই সবকিছু ভুলে নেশার টানে গৌতম দেবনাথ আবারো ওই মহিলার বাড়িতে যায়৷ তখনই এলাকাবাসীরা জানতে পারে ওই ব্যক্তি আবারো এই বিধবা মহিলার বাড়িতে এসেছে৷ তখনই  তাকে এবং বিধবা মহিলাটিকে বেধড়ক মারধর করে৷৷এমনকি ওদেরকে একটি গাছের সাথে বেঁধে মাথা ন্যাড়া করে সবাইকে দেখানো হয়৷ এটা এক ধরনের অপরাধ মধ্যযুগীয় বর্বরতা ছাড়া আর কিছু নয়৷আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই৷ যেকোনো সময় একটা অঘটন ঘটলে তার দায় কে নেবে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top