News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতায় বাড়বে আরও গরম, তাপপ্রবাহ চলবে ১০ জুন পর্যন্ত
Image

কলকাতায় বাড়বে আরও গরম, তাপপ্রবাহ চলবে ১০ জুন পর্যন্ত


কলকাতা, ৫ জুন (হি.স.) : আগামী ১০ জুন পর্যন্ত গোটা রাজ্যে তাপপ্রবাহ বা এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতাতে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে। কোথাও কোথাও সাময়িক ঝড়-বৃষ্টি হলেও এই অস্বস্তি কর আবহাওয়া বজায় থাকবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের অন্যতম অধিকর্তা গনেশ দাস এই খবর জানান ।

তিনি বলেন, গোটা রাজ্যে এই মুহূর্তে প্রাক বর্ষার কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি। তার দাবি, এই মুহূর্তে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। বঙ্গপোসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় কোনো সিস্টেম নেই। জলীয়বাষ্প এর পরিমান ও কম বাতাসে। ১০ জুন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। ১০ জুন পর্যন্ত তাপ প্রবাহ চলবে। সোমবার বর্ধমান, বীরভূম, পুরুলিয়াতে তাপপ্রবাহ ছিল। বাকি জেলাতে অস্বস্তি বজায় থাকবে।
কলকাতাতে সোমবার তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা আরও ১ ডিগ্রি বাড়বে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতাতে বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা কমবে না। কেরালাতে বর্ষা আসার এখন ও সময় হয়নি। আমাদের রাজ্যে বর্ষা এখন নয়। ১০ তারিখ পর্যন্ত গরম ও অস্বস্তি কর পরিবেশ থাকবে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top