News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাইয়াবাড়িতে উচ্ছেদ অভিযান নিয়ে প্রশাসনে বিঁধল বিভিন্ন সংগঠন
Image

রাইয়াবাড়িতে উচ্ছেদ অভিযান নিয়ে প্রশাসনে বিঁধল বিভিন্ন সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷  গত ২৫ মে উদয়পুরের রাইয়াবাড়িতে অমানবিকভাবে বন দপ্তর ও রাষ্ট্রশক্তি বুলডোজার দিয়ে কয়েক দশক ধরে বসবাসরত সাতটি পরিবারকে উচ্ছেদ করে দেয়৷ তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযানে নামে৷ এর তীব্র নিন্দা জানানো হচ্ছে ত্রিপুরা পিপলস পার্টি, সি পি আই এম এল লিবারেশন, এসইউসিআই এবং গণমঞ্চের পক্ষ থেকে৷ রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান এই সংগঠনগুলি নেতৃত্ব৷১৯৯১ সালে সন্ত্রাসবাদীদের হামলায় রাইয়াবাড়ি থেকে ১৯ টি পরিবার উচ্ছেদ হয়েছিল৷ তৎকালীন সরকার অলিখিতভাবে সেখানে পুনর্বাসন দেয় তাদের৷ সরকারিভাবে জমি, ঘর নির্মান, রাবার বাগান, বিদ্যুৎ সংযোগ, পানীয় জলের বন্দোবস্ত করে দেওয়া হয়৷ কিন্তু ২০১১ সালে সরকার নতুন পাট্রা দেন৷ এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযানে নামে৷ এর তীব্র নিন্দা জানানো হচ্ছে ত্রিপুরা পিপলস পার্টি, সি পি আই এম এল লিবারেশন, এসইউসিআই এবং গণমঞ্চের পক্ষ থেকে৷ রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান এই সংগঠনগুলি নেতৃত্ব৷ উপস্থিত ছিলেন সুব্রত ভৌমিক, সঞ্জয় চৌধুরী, লক্ষণ রায়, কে ধীরেন্দ্র সিংহ৷ তাদের দাবি উচ্ছেদ হওয়া সাতটি পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিতে হবে সরকারের৷ নাহলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top