News Flash

Image

সততার পরিচয় দিলেন অটো চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷  বিশালগড় অফিসটিলা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন অটোচালক৷  হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন রবিবার দুপুরবেলায় এক অটোচালক৷ঘটনা বিশালগড় অফিসটিলা এলাকায়৷ জানাযায় আরেকটি অটো  দিয়ে মনোরমা ভট্টাচার্যী অফিসটিলা থেকে বিশালগড় পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় নিজের ছেলেকে টিউশন পড়াতে নিয়ে আসেন৷ অটোতে নামার পর উনার মোবাইলটি নিতে ভুলে যান৷ শুরু হয় মোবাইল পাওয়ার জন্য দৌড়ঝাঁপ ৷ অন্যদিকে অটোচালক দেবজিত দেব  দেখতে পান উনার পেছনে অন্য যাত্রী বিশ্রামগঞ্জ এলাকায় গিয়ে মোবাইল থেকে সিম কার্ডটি খুলে ফেলে দেওয়ার চেষ্টা করেন৷ঠিক সেই সময় যাত্রীর কাছ থেকে মোবাইলটি নিজ হাতে নিয়ে দেখতে পান মোবাইলটি উনার পূর্বে যে যাত্রী উঠেছিল উনার মোবাইল৷ অন্যদিকে মোবাইলে ফোন আসে ঠিক সেই সময়ই অটোচালক দেবজিৎ দেব দ্রুত বিশ্রামগঞ্জ থেকে মোবাইলটি নিয়ে ছুটে আসে বিশালগড়৷ প্রকৃত মালিকের হাতে মোবাইলটি তুলে দিয়ে অটো চালক তার সততার পরিচয় দেন৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top