News Flash

  • Home
  • দেশ
  • রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করায় পাল্টা অভিষেককে তোপ দাগলেন শুভেন্দু
Image

রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করায় পাল্টা অভিষেককে তোপ দাগলেন শুভেন্দু

কলকাতা, ৪ জুন (হি. স.)রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করায় এবার পাল্টা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, “২০১০ সালের ২৮ মে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বেলাইন হয়েছিল। তখন কি আপনার পিসি তথা তৎকালীন রেলমন্ত্রী পদত্যাগ করেছিলেন? সেইসময় প্রায় ১৫০ জন যাত্রীর মৃত্যুর দায় নিয়ে তিনি কি রেলমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন?

শুভেন্দু বলেন, “আপনাকে এটাও মনে করিয়ে দিতে চাই, জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় সিবিআই চার্জশিটে নাম থাকা ছত্রধর মাহাত আপনার পার্টির লোক। ২০২০ সালে জেল থেকে বের হওয়ার পরে তিনি আপনাদের দলের রাজ্য কমিটিতেও চলে গিয়েছিলেন। আর আপনার পিসিই ওই পদে তাঁকে বসিয়েছিলেন। যেখানে দুর্ঘটনার সময় তিনি ছিলেন তৎকালীন রেলমন্ত্রী।”

এখানেই না থেমে শুভেন্দু আরও বলেন, “শকুনির রাজনীতি করার জন্য আপনি ৪৮ ঘণ্টাও অপেক্ষা করলেন না। একজন অর্ধশিক্ষিত মানুষের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়! যার পিসি এই পারিবারিক ব্যবসার মালিক, তিনি আবার সেই ব্যবসাকে রাজনৈতিক দল বলে উল্লেখ করেন।”

শুধু অভিষেককে কটাক্ষ নয়, এই দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর পাশেও দাঁড়িয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “মাননীয় রেলমন্ত্রী আইআইটির প্রাক্তনী। ১৯৯৪ ব্যাচের প্রাক্তন আইএএস। এই সঙ্কটের সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনিই উপযুক্ত ব্যক্তি। দুর্ভাগ্যবশত এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দোষীকে রেয়াত করা হবে না।”

প্রসঙ্গত, শুক্রবার সন্ধেয় বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার পরই কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত বড় রেল দুর্ঘটনার পরেও কেন রেলমন্ত্রী পদত্যাগ করবেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ পাউরুটি পরিবেশন দিল্লি-ভোপাল শতাব্দী এক্সপ্রেসে, ক্যাটারারকে জরিমানা, তদন্তের নির্দেশ আইআরসিটিসি-র

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস) : নয়াদিল্লি-রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেসে (ট্রেন নম্বর ১২০০২) যাত্রীদের সকালের খাবারের সঙ্গে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত…

ByBySandeep Biswas Jul 12, 2026

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নমূলক সহযোগিতা আরও শক্তিশালী করার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

আমদাবাদে ৪০৪.৬৩ কোটি টাকার নাগরিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন অমিত শাহ

আমদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ রবিবার আমদাবাদে প্রায় ৪০৪.৬৩ কোটি টাকার একাধিক নাগরিক…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

তামিলনাড়ুতে দুর্নীতিবিরোধী অভিযানে ২২.৩৩ লক্ষ টাকা উদ্ধার, ঘুষের অভিযোগে গ্রেফতার ৭ সরকারি কর্মী

চেন্নাই, ১২ জুলাই (আইএএনএস): তামিলনাড়ু জুড়ে দুর্নীতিবিরোধী বিশেষ অভিযানে ২২.৩৩ লক্ষ টাকার অঘোষিত নগদ উদ্ধার করেছে ডিরেক্টরেট অফ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top