News Flash

Image

পৃথক দূর্ঘটনায় নিহত এক, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷  দ্রুত গতির ম্যাজিক গাড়ির ধাক্কায় দুর্ঘটনাগ্রস্থ একটি বাইক আহত দুই৷ আহতরা হলো শোহিনী সেনগুপ্ত বাড়ি কলকাতায় ও অনিমেষ নাথ বাড়ি পানিসাগরে৷ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ধর্মনগর কৃষ্ণপুর ট্রাই জংশনে৷ ঘটনার বিবরণে আহত শোহিনী সেনগুপ্ত থেকে জানা যায়, এদিন পানিসাগর থেকে একটি বাইকে করে ধর্মনগরের দিকে আসছিলেন দুইজন৷ ধর্মনগর রেল স্টেশন থেকে আগরতলা যাওয়ার কথা ছিল শোহিনীর৷ সেই সময় কৃষ্ণপুর এলাকা দিয়ে আসার সময় একটি  ম্যাজিক গাড়ি দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা মারে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তারা দুইজন৷ এরপর ট্রাফিক পুলিশের গাড়ি করে তাদের নিয়ে আসা হয় ধর্মনগরে জেলা হাসপাতালে৷ বর্তমানে সেখানেই আহতদের চিকিৎসা চলছে৷ কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত অনিমেষ নাথের একটি পা ভেঙে গেছে এবং ওই মহিলাও বেশ আহত হয়েছেন৷ এদিকে এই ঘটনার পর কৃষ্ণপুর এলাকায় স্থানীয় কিছু যুবক রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে তাদের দাবি এই ঘটনা ঘটিয়েছে পুলিশ৷ তাই এই দুর্ঘটনার ক্ষতিপূরণ দিতে হবে পুলিশকে৷ আর তা না হলে পথ অবরোধ আন্দোলন চলতে থাকবে৷ ঘটনাস্থলে ধর্মনগর থানার পুলিশ৷
 দুপুর দেড়টা নাগাদ ধর্মনগর মহকুমার অন্তর্গত বাগবাসা থানা এলাকার বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ণ আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর এল পি জি গ্যাস ট্যাংকারের নিচের পড়ে মৃত্যু হয় এক বাইক আরোহীর৷ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাগবাসা গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় মাংস বিক্রেতা মিঠন নাথ পিতা কুমুদ নাথ গ্রাম থেকে  বাইক নিয়ে বেরোনোর সময় এই দুর্ঘটনা ঘটে৷ গ্রামের রাস্তা থেকে বেরিয়ে জাতীয় সড়কে উঠতেই বাগবাসার দিক থেকে আসা নম্বরের এল পি জি গ্যাস ট্যাংকারটির সাথে সংঘর্ষ বাঁধে মিঠনের বাইকের৷ ট্যাংকার লরির ধাক্কায় ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বাইক চালক৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ জড়ো হয়ে আহত মিঠনকে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ স্থানীয়দের থেকে জানা যায় মৃত ব্যক্তি বাগবাসা বাজারে মাংস বিক্রি করতেন৷ ঘরে স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে৷ এদিকে দুর্ঘটনার পর লরিটিকে আটক করে পুলিশ৷ তবে এই দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top