News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় আগামীকাল উত্তর-পূর্বাঞ্চলের সিপিএ সন্মেলন : অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন
Image

ত্রিপুরায় আগামীকাল উত্তর-পূর্বাঞ্চলের সিপিএ সন্মেলন : অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন

আগরতলা, ৪ জুন (হি.স.): ত্রিপুরা বিধানসভায় আগামীকাল উত্তর পূর্বাঞ্চল জোনের সিপিএ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। উত্তর পূর্বাঞ্চলের সকল অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং উচ্চপর্যায়ের বিধানসভার সচিব ও আধিকারিকরা এদিনের এই বৈঠকে উপস্থিত থাকবেন। আজ রবিবার এক সাংবাদিক সম্মেলনে এমটাই জানালেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

এদিন তিনি বলেন, সিপিএ মোট চারটি জোন আছে। এ জোনগুলির আলাদাভাবে সম্মেলন হয়ে থাকে। নর্থ ইস্টার্ন জোন থ্রীর কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে ত্রিপুরায়। এদিন উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্য পর্রবতী সিপিএ–র সম্মেলনে অনুষ্ঠিত হবে তা আলোচনা করা হবে। পাশাপাশি আগামী বৈঠকে কে সভাপতিত্ব করবেন তা নিয়েও আলোচনা করা হবে। তাছাড়া,যোগাযোগ ব্যবস্হা, পরিকাঠামো বৈঠক, সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

সাথে তিনি যোগ করে বলেন, ত্রিপুরায় মোট ৪১ জন আসছেন বৈঠকে অংশগ্রহণ করার জন্য। তাঁদের ত্রিপুরায় অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ তাঁরা ত্রিপুরায় এসে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রীর আহ্বানে নৈশভোজে অংশ গ্রহণ করবেন। সোমবার সকালে তাঁরা ত্রিপুরাসুন্দরী মন্দির ও নীরমহল সহ বিভিন্ন জায়গা পরিদর্শনে যাবেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top