নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় রবিবার স্বামী বিবেকানন্দ ক্লাবের অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপর্োরেটার শম্পা চৌধুরী, অভিজিৎ মল্লিক, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা৷ ক্লাব কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী৷ মহিলাদের উন্নয়ন না ঘটলে সমাজ, রাজ্য ও দেশের উন্নতি সম্ভব নয়৷ অন্যদিকে অত্র এলাকায় নেশার দৌড়াত্ম্য একটা সময় ছিল৷ যে কারনে ঘটত বহু অঘটন৷ নেশা মুক্ত ত্রিপুরা গড়তে শক্তহাতে পদক্ষেপ নিচ্ছে সরকার৷ এই ক্ষেত্রে ক্লাব ও সামাজিক সংস্থা গুলির সক্রিয় ভূমিকা থাকতে হবে৷ কারন সমাজ গঠনে ক্লাবের বড় দায়িত্ব রয়েছে৷ একদল মানুষ কেবল সমস্যা হলেই ক্লাবে আসেন৷ এট ঠিক নয়৷ নতুন নতুন মানুষদের যুক্ত করতে হবে৷

স্বামী বিবেকানন্দ ক্লাবের অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
ত্রিপুরায় প্রথম সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনে কেন্দ্রের অনুমোদন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ৬০টি আসন
আগরতলা, ১৯ জুন : রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে বড় সাফল্য এল ত্রিপুরার ঝুলিতে। কেন্দ্রীয় আয়ুষ…
দমকলের গাফিলতির অভিযোগ, আগুনে ভস্মীভূত বাড়ি-গাড়ি; ক্ষোভে ফেটে পড়লেন বাড়ির মালিক
আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির…
জামাই ষষ্ঠীকে ঘিরে বাজারে উৎসবের আমেজ, তবে বৃষ্টিতে ম্লান ব্যবসার আশা
আগরতলা, ১৯ জুন : আগামীকাল বাঙালির ঐতিহ্যবাহী পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলাসহ রাজ্যের…
ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য
আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…


















