News Flash

  • Home
  • দিনের খবর
  • অমিত শাহের সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর, তেলেঙ্গানায় জোট বাঁধতে পারে বিজেপি-টিডেপি
Image

অমিত শাহের সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর, তেলেঙ্গানায় জোট বাঁধতে পারে বিজেপি-টিডেপি

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.) : জাতীয় রাজনীতি তো বটেই, অন্ধ্রের রাজ্য রাজনীতিতেও ক্রমশই অস্তিত্বহীন হয়ে পড়ছেন চন্দ্রবাবু নাইডু। আর অস্তিত্ব বাঁচাতে ফের একবার বিজেপির হাত ধরতে চাইছেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। রবিবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি। যদিও তা নিয়ে মুখ খোলেননি টিডিপি সুপ্রিমো। তবে সূত্রের খবর, আসন্ন তেলেঙ্গানা বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে টিডিপির জোট নিয়েই দুজনের মধ্যে কথা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার বিরোধের জেরে এনডিএ জোট ছেড়েছিলেন চন্দ্রবাবু। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে জোট গড়ার জন্য ঝাঁপিয়েও ছিলেন। কিন্তু সফল হননি। ২০১৯ সালের লোকসভা ভোটে বিপুল জনাদেশ নিয়ে বিজেপি ফের কেন্দ্রের ক্ষমতায় ফিরতে বিরোধী জোট ছেড়ে পদ্ম শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন টিডিপি সুপ্রিমো। একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। এমনকী বেশ কয়েকটি বিষয়ে সরাসরি বিজেপির পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি পোর্ট ব্লেয়ারে পুরসভা নির্বাচনেও হাত মিলিয়ে লড়েছিল বিজেপি-টিডিপি।

Releated Posts

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026

সুনেত্রা পাওয়ারকে নিয়ে কংগ্রেসের মন্তব্যে তীব্র ক্ষোভ এনসিপির, ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ

মুম্বই, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির জাতীয় সভাপতি সুনেত্রা অজিত পাওয়ারকে নিয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টের…

ByByNews Desk Aug 4, 2026

দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উৎসবের মরশুমের আগে অবৈধ মদের কারবারে বড়সড় আঘাত হানল দিল্লি পুলিশের পূর্ব জেলার অ্যান্টি-স্ন্যাচিং…

ByByNews Desk Aug 4, 2026

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top