News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়ি থেকে উদ্ধার ১ কেজি ব্রাউন সুগার, গ্রেফতার ৫
Image

শিলিগুড়ি থেকে উদ্ধার ১ কেজি ব্রাউন সুগার, গ্রেফতার ৫


শিলিগুড়ি, ৪ জুন (হি. স.) : বিপুল পরিমাণ মাদক ব্রাউন সুগার সহ ৫ জনকে গ্রেফতার করল শিলিগুড়ি কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও ভক্তিনগর থানার পুলিশ। রবিবার দুপুরে শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়ার আমতলা এলাকায় গদাই বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১ কেজি ব্রাউন সুগার, নগদ ৭ লক্ষ টাকা সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় হতবাক চয়নপাড়ার বাসিন্দারা।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গদাই বিশ্বাস, সরস্বতী বিশ্বাস, তপ্তিময় বৈদ্য, রবি বিশ্বকর্মা ও শেখ আসমত আলি। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য ২ কোটি টাকা। এডিসিপি শুভেন্দ্র কুমার বলেন, ‘শহরে মাদক কারবার রুখতে লাগাতার অভিযান চলবে।’ অভিযুক্তদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশ ধৃতদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top