News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় স্তব্ধ রেলমন্ত্রী, বললেন উচ্চপর্যায়ের তদন্ত হবে
Image

ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় স্তব্ধ রেলমন্ত্রী, বললেন উচ্চপর্যায়ের তদন্ত হবে

বালেশ্বর, ৩ জুন (হি.স.): ওডিশার বালেশ্বরে তিনটি ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় স্তব্ধ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার সকালে দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চারিদিক ঘুরে দেখেন তিনি। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালানোর জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-সহ অন্যান্য উদ্ধারকারী দলকে ধ্যন্যবাদ জানান তিনি। রেলমন্ত্রী বলেছেন, “এটা একটি বড় মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার উদ্ধার অভিযান পরিচালনা করছে। সম্ভাব্য সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। গতকাল ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।”

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, “আমাদের প্রধান লক্ষ্য হল উদ্ধার ও সহায়তা প্রদান। এই ট্রেন দুর্ঘটনায় উচ্চ-পর্যায়ের তদন্ত হবে এবং রেল নিরাপত্তা কমিশনারও একটি স্বাধীন তদন্ত করবেন।” উল্লেখ্য, তিনটি ট্রেনের সংঘর্ষে এখনও পর্যন্ত ২৩৩ জনের মৃত্যু হয়েছে ও ৯০০-রও বেশি যাত্রী আহত হয়েছেন।

Releated Posts

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top