News Flash

  • Home
  • দেশ
  • ‘বালেশ্বরের দুর্ঘটনা থেকে শিক্ষা নেবে রেল’, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর
Image

‘বালেশ্বরের দুর্ঘটনা থেকে শিক্ষা নেবে রেল’, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

বালেশ্বর, ৩ জুন (হি.স.): ‘এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেবে রেল। যাতে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।’ বালেশ্বরের মর্মান্তিক রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পাশাপাশি তিনি দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন।

শুক্রবার রাতের মর্মান্তিক দুর্ঘটনার পরই শোকপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। শনিবার তিনি যান দুর্ঘটনাস্থলে। কথা বলেন উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ঘুরে দেখেন গোটা দুর্ঘটনাস্থল। বুঝে নেন কীভাবে ঘটল বিপর্যয়। সেখান থেকে আহতদের দেখতে যান হাসপাতালেও। তারপর আরও একবার মৃতদের জন্য সেই একই ভাষায় শোকপ্রকাশ করলেন মোদি।

প্রধানমন্ত্রী বললেন, “এই দৃশ্য ভীষণ বেদনানায়ক। যারা আহত তাদের সুস্থ করার জন্য সরকার কোনওরকম ত্রুটি রাখবে না।” মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে মোদী বলেন, “যাদের আমরা হারিয়েছি তাদের তো ফেরাতে পারব না। সরকার তাঁদের দুঃখে শরিক হতে চাই। পরমাত্মা সবাইকে এই দুঃখ ভুলতে সাহায্য করবেন। আমরা এই দুর্ঘটনা থেকে শিখব, দ্রুত এই বেদনার সময় অতিক্রম করবে দেশ।”

গোটা ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে রেলের ভূমিকা। সমন্বয়ের অভাব, মানুষের ভুল, নাকি কারিগরি সমস্যা, প্রধানমন্ত্রী সেসব নিয়ে মুখ খোলেননি। তিনি শুধু বলে গেলেন, “সরকারের জন্য এটা গুরুতর বিষয়। আমরা সবরকমভাবে তদন্ত করব। যেই দোষী হবে, সেই কঠোর শাস্তি পাবে।” মোদী জানিয়ে দেন, রেল নিজের সব শক্তি নিয়োজিত করেছে উদ্ধারকার্যে। আহতদের চিকিৎসাতেও কোনও ত্রুটি হবে না।”

Releated Posts

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026

মালদায় বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের পর্দাফাঁস, ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ২.৪০ কোটি টাকা

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ…

ByByNews Desk Aug 3, 2026

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top