News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য অনূর্ধ্ব-‌৭ দাবায় মেট্রিক্স দাবাড়ুদের দাপট
Image

রাজ্য অনূর্ধ্ব-‌৭ দাবায় মেট্রিক্স দাবাড়ুদের দাপট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুন।।প্রথম দিনেই দাপট দেখালো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু-‌রা। রাজ্য অনূর্ধ্ব-‌৭ আসরের বালক এবং বালিকা বিভাগে। রাউন্ড রবীন লিগ ভিত্তিতে শনিবার প্রথম দিনে হয় তিন রাউন্ডের খেলা। এন এস আর সি সি-‌র দাবা হলঘরে রাজ্য দাবা সংস্থা আয়োজিত ওই আসরে ৩ রাউন্ডে পুরো ৩ পয়েন্ট পেয়ে বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির শুভায়ন দাস এবং বালিকা বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দেবাঙ্গী শীল শীর্ষ স্থানে রয়েছে। পৌনে ৫ বছরের দিবাঙ্গী এবারই প্রথম রাজ্য আসরে অংশ নিলো। বালক বিভাগে আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রোহিল সাহা এবং দেবরাজ ভট্টাচার্য। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মেট্রিক্স চেস আকাদেমির কানিষ্ক চৌধুরি এবং অদ্রিত রায় ভট্টাচার্য। বালিকা বিভাগে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রিক্স চেস আকাদেমির অবান্তিকা চক্রবর্তী এবং অক্সিতা সাহা। দুবিভাগে মোট ১৫ জন দাবাড়ু অংশ নিয়েছে। এদিকে রাজ্য মহিলা দাবায় অংশ নেয় ১২ জন দাবাড়ু। এরমধ্যে স্কুল পড়ুয়া দাবাড়ু-‌র সংখ্যা বেশী। আসরে ২ রাউন্ডের শেষে পুরো ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বিষ্ময় বালিকা আর্শিয়া দাস, আরাধ্যা দাস এবং সঙ্গিতা সাহা। দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে একান্তিকা সরকার। খেলা পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য। ‌‌

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top