ধর্মনগর(ত্রিপুরা), ৩ জুন (হি.স.) : অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। তাঁর কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে থানায় খবর আসে, এক যুবক ধর্মনগর রাজবাড়ি এলাকায় অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে ঘোরাফেরা করছেন। সেই খবরের ভিত্তিতে গতকাল রাতে ধমর্নগর থানার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে। তাঁকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। পুলিশী জেরায় ওই যুবক অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও জানিয়েছেন, তাঁর কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। ধৃত যুবক বাংলাদেশের চন্ডিপুরের বাসিন্দা সুরজিৎ দেবনাথ বলে পরিচয় মিলেছে। তাঁকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ত্রিপুরায় বাংলাদশী যুবক ধৃত
Tags:
Releated Posts
বোধজংনগরে ধ্বংস প্রায় ৯ কোটি টাকার মাদক, পুলিশের অভিযানে বড় সাফল্য
আগরতলা, ৩০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় পদক্ষেপ হিসেবে প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বাজেয়াপ্ত মাদকদ্রব্য ধ্বংস…
হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ অন্তত ৩৫; রেল চলাচল বন্ধ
কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড-এর ন্যাফথা পাইপলাইনে…
বর্তমান ত্রিপুরা সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ণের মাধ্যমে রাজ্যকে মডেল রাজ্য হিসেবে স্থাপন করছে: কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: বর্তমান ত্রিপুরা সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ণের মাধ্যমে রাজ্যকে সমগ্র দেশের মধ্যে মডেল…
তিনদিনের উৎসব শেষে ত্রিপুরার আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লীতে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের…


















