News Flash

  • Home
  • দেশ
  • সুদীপ্ত সেনের চিঠির সিবিআই তদন্তকে স্বাগত শুভেন্দুর
Image

সুদীপ্ত সেনের চিঠির সিবিআই তদন্তকে স্বাগত শুভেন্দুর

কলকাতা, ৩১ মে (হি.স.) : জেলবন্দি সারদা-কর্তা সুদীপ্ত সেনের চিঠি প্রসঙ্গে আদালতের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তিনি বলেন, ওই চিঠি নিয়ে আমিই তো সিবিআই তদন্ত চেয়েছিলাম আগে। আদালত তদন্তের নির্দেশ দেওয়ায় আমি খুশি। ওই চিঠি কীভাবে লেখানো হয়েছিল সুদীপ্ত সেনকে দিয়ে, সব জানা যাবে। সাড়ে তিন বছর জেলখাটা ব্যক্তিটিকে মজা দেখাব এবার।

২০২০ সালে জেলবন্দি সুদীপ্ত সেনের একটি চিঠি প্রকাশ্যে আসে। তাতে তিনি অভিযোগ করেন, কাঁথি পুরসভা তাঁর কাছ থেকে ড্রাফট এবং নগদে ৫০ লক্ষ টাকা নিয়েছে। সেই সময় কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। আরও অভিযোগ, সেই সময় টাকা দিতে তাঁকে চাপ দেন শুভেন্দু। সুদীপ্তর ওই চিঠির ভিত্তিতে কেন শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বহুদিন ধরে তিনি এ ব্যাপারে সরব। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসকদলের অনেক নেতাই এ ব্যাপারে সিবিআই তদন্তের দাবি করেন। বুধবার কুণালের আইনজীবী সিএমএম আদালতে ওই চিঠির ব্যাপারে সিবিআই তদন্তের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে বলে জানান কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী।

Releated Posts

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top