News Flash

  • Home
  • দেশ
  • শুভেন্দুর ট্যুইটে দাবি, অভিষেকের মা-বাবা, স্ত্রী কালীঘাটের কাকুর সহযোগী
Image

শুভেন্দুর ট্যুইটে দাবি, অভিষেকের মা-বাবা, স্ত্রী কালীঘাটের কাকুর সহযোগী

কলকাতা, ৩১ মে (হি. স.) : সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হতেই ট্যুইটারে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়েরও উল্লেখ করেছেন।

শুভেন্দুবাবু লেখেন, ‘শেষ পর্যন্ত আইনের লম্বা হাত মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছল। কেউ রেহাই পাবে না, মাথারাও জেলে যাবে, সময় হয়ে গিয়েছে’।“ ওই ট্যুইটেই ‘কালীঘাটের কাকুর সহযোগীদের চিনে নিন’ বলে লেখেন শুভেন্দু। তাতে ‘লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’ নামের একটি সংস্থার ডিরেক্টরদের তালিকা বলে একটি স্ক্রিনশট পোস্ট করেন শুভেন্দুবাবু। সেই তালিকায় ডিরেক্টর হিসেবে নাম রয়েছে লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বনাথ ভট্টাচার্যের। তালিকায় ডিরেক্টর হিসেবে নাম রয়েছে সুজয়কৃষ্ণেরও।

নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার বেশি রাতে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছে ইডি। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। তদন্তে অসহযোগিতা করার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি-সূত্রে খবর মিলছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক তথ্য-প্রমাণ হাতে এসেছে বলে সূত্রের খবর ।

প্রথম বার গোপাল দলপতির মুখে ‘কালীঘাটের কাকু’র উল্লেখ শোনা যায়। বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ বার বার তাঁর নাম করেই টাকা চাইতেন বলে জানান। এর পর তাপস মণ্ডলের মুখেও নাম শোনা যায় ‘কালীঘাটের কাকু’র নাম। এ দিন জিজ্ঞাসাবাদ চলাকালীন তদন্তকারীদের সামনে মেজাজও হারান ‘কালীঘাটের কাকু’।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top