News Flash

Image

মহারাষ্ট্রের আহমেদনগরের নাম বদলে হল অহল্যানগর

মুম্বই, ৩১ মে (হি.স.) : মহারাষ্ট্রের আহমেদনগরের নাম বদলে হল অহল্যানগর। বুধবার এক অনুষ্ঠানে ওই নাম পাল্টানোর কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। তিনি জানান, আহমেদনগরের চণ্ডী গ্রামে জন্মেছিলেন মরাঠা সম্রাজ্ঞী অহল্যাবাঈ হোলকার। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই আহমেদনগরের নাম অহল্যানগর রাখা হয়েছে। নাম বদলকে স্বাগত জানিয়েছে বিজেপি-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই অওরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম বদলে ছত্রপতি শম্ভাজিনগর ও ধারা শিব রেখেছিল মহারাষ্ট্র সরকার। ওই দুই শহরের নাম বদলের পরেই পুণে থেকে ১১৪ কিলোমিটার দূরে অবস্থিত আহমেদনগরের নাম বদলে রানি অহল্যাবাঈয়ের নামে করার জন্য দাবি জানিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। ওই দাবির পরেই আহমেদনগরের নামবদলের সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল।

এদিন ছিল রানি অহল্যা বাঈ হোলকারের ২৯৮তম জন্মজয়ন্তী। হোলকার জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানেই আহমেদনগরের নাম বদলে অহল্যা বাঈ নগর রাখার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও।

Releated Posts

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026

‘পিএসবি কনফ্লুয়েন্স’-এ সহযোগিতামূলক আলোচনা ও সেরা পদ্ধতি বিনিময়ে জোর সরকারের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সহযোগিতামূলক আলোচনা এবং সেরা পদ্ধতি বিনিময়ের লক্ষ্যে আগামী ১৭ ও ১৮ আগস্ট নয়াদিল্লিতে ‘পিএসবি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top