News Flash

Image

এনসিসির বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ মঙ্গলবার এনএসআরসিসি হলে ত্রিপুরার বিভিন্ন সুকলের এনসিসি ক্যাডেটদের নিয়ে  দশ দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্নেল এম এ রাজ মানাহার৷  এন এস আর সিসি তে ত্রিপুরার বিভিন্ন সুকলের এনসিসি ক্যাডারদের নিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে দশ দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ শিবির৷ দশ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে কর্নেল এম এ রাজ মানাহার বলেন এন সিসি ক্যাডারদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন সুকলের ক্যাডেটদের নিয়ে এই বার্ষিক কর্মসূচি শুরু হয়েছে৷ দশ দিনব্যাপী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে৷ কেন্দ্র নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে হলে কিভাবে প্রশিক্ষণ নিতে হবে সে বিষয়েও প্রাথমিক ধারণা দেওয়া হবে৷ এছাড়া ত্রিপুরা রাজ্যে মাদক ব্যবহারের হার মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় এনসিসি ক্যাডেটদের এ বিষয়ে সচেতন করে সচেতনতা শিবির সংগঠিত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে৷ সমাজ কল্যাণকর বিভিন্ন বিষয় নিয়েও এনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন কর্নেল এম এ রাজ মানাহার৷ দশ দিনব্যাপী প্রশিক্ষণ শিবির কে কেন্দ্র করে এনসিসি ক্যাডেটদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top