News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির মেদান্তা হাসপাতালে প্রয়াত কংগ্রেস সাংসদ বালু ধানোরকার, শোকপ্রকাশ অধ্যক্ষ ওম বিড়লার
Image

দিল্লির মেদান্তা হাসপাতালে প্রয়াত কংগ্রেস সাংসদ বালু ধানোরকার, শোকপ্রকাশ অধ্যক্ষ ওম বিড়লার

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের চন্দ্রপুরের কংগ্রেস সাংসদ বালু ধানোরকার। মঙ্গলবার ভোরে দিল্লির মেদান্তা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে চন্দ্রপুরের কংগ্রেস সাংসদের বয়স হয়েছিল ৪৭ বছর। রেখে গেলেন স্ত্রী প্রতিভা ও দুই ছেলেকে। মহারাষ্ট্রের কংগ্রেস মুখপাত্র অতুল লোন্ধে জানিয়েছেন, মঙ্গলবার ভোরে দিল্লির মেদান্তা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চন্দ্রপুরের কংগ্রেস সাংসদ বালু ধানোরকার।

কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট বলেছেন, “কিডনিতে পাথরের চিকিৎসার জন্য গত সপ্তাহে তাঁকে নাগপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁকে দিল্লির হাসপাতালে রেফার করা হয়, কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। মঙ্গলবার জীবনাবসান হয়েছে তাঁর।”
কংগ্রেস সাংসদ বালু ধানোরকারে প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এক টুইট বার্তায় লোকসভার স্পিকার জানিয়েছেন, মহারাষ্ট্রের চন্দ্রপুরের কংগ্রেস সাংসদ বালু ধানোরকারের মৃত্যুর খবর দুঃখজনক। তাঁর প্রয়াণ আমাদের সকলের জন্য অপূরণীয় ক্ষতি।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top