News Flash

  • Home
  • প্রধান খবর
  • আন্দোলনকারী কুস্তিগীরদের সমর্থনে বুধবার কলকাতায় মিছিল, জানালেন মুখ্যমন্ত্রী
Image

আন্দোলনকারী কুস্তিগীরদের সমর্থনে বুধবার কলকাতায় মিছিল, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ মে (হি. স.) : আন্দোলনকারী কুস্তিগীরদের সমর্থনে বুধবার কলকাতায় মিছিল করবে তৃণমূল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের সঙ্গে বুধবার কলকাতার হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই মিছিল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে আরও একবার দিল্লিতে আন্দোলনরত কুস্তিগীরদের পাশে থাকার কথা জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘কুস্তিগীরদের এত মেরেছে, দেশের সম্মান মাটিতে লুটিয়ে গেছে। দুপুরে কুস্তিগীরদের সঙ্গে কথা বলেছি আমি। তাঁদের সঙ্গে রয়েছি তা জানিয়েছি। আমরা বলেছি, আপনাদের আমরা পুরো সমর্থন করব। আপনারা যে পদক জিতেছেন তা দেশের জন্য। ওই পদক গৌরবের। আন্দোলনের জন্য আমাদের সংহতি।’ এর পর তিনি বলেন, ‘আগামী কাল ক্রীড়াবিদদের নিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এক মিছিল করার নির্দেশ দিয়েছি। হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই মিছিল হবে।’

প্রসঙ্গত যৌন হেনস্থায় অভিযুক্ত রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর শাস্তির দাবিতে দিল্লিতে এক মাসের বেশি সময় ধরে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন অলিম্পিকে পদকজয়ী দেশের সেরা কুস্তিগীররা। কিন্তু মোদী সরকারের তাঁদের কথায় কর্ণপাত না করায় মঙ্গলবার সন্ধ্যায় কুস্তিগীররা নিজেদের পদক হরিদ্বারে গঙ্গায় বিসর্জন দেবার কথা ঘোষণা করেছেন।

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তাঁদের। তবে আমরা কুস্তিগীরদের পাশে রয়েছি।’

Releated Posts

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top