News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকায় মেমোরিয়াল ডে’র শোভাযাত্রায় গুলি, নিহত ১৬ জন
Image

আমেরিকায় মেমোরিয়াল ডে’র শোভাযাত্রায় গুলি, নিহত ১৬ জন


ওয়াশিংটন, ৩০ মে (হি. স.) মেমোরিয়াল ডে পালন উপলক্ষ্যে আমেরিকার বিভিন্ন শোভাযাত্রায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।আমেরিকার হয়ে বিভিন্ন যুদ্ধে প্রাণ দেওয়া সাহসী সেনাদের স্মরণে প্রতিবছর মে মাসের শেষ সোমবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় মেমোরিয়াল ডে। এর ধারাবাহিকতায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় সময় ২৯ মে ১৫৫তম মেমোরিয়াল ডে পালন করে দেশটির সর্বস্তরের মানুষ।

দেশটির অন্তত আটটি অঙ্গরাজ্যের সমুদ্র সৈকত, বিদ্যালয় এবং মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি, বন্দুক হামলা ও হিংসার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ রয়েছেন ৬০ বছর বয়সীরাও।

ছুটির দিনটি শেষ হয় গুলির মধ্যে দিয়ে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় গুলিতে নয়জন আহত হয়েছেন। সেই সময় মিয়ামির উত্তরে আটলান্টিক উপকূলে সৈকতে ছুটি উপভোগ করছিলেন।

পুলিশ জানিয়েছে, দুটি গ্রুপের বাকবিতণ্ডা ও বিবাদ সহিংসতায় রূপ নেয়। যার মধ্যে ৯ ০জন ভুক্তভোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং আহতদের মধ্যে শিশুও রয়েছে। হলিউড পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটিনেশি রাতে সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং একজন সন্দেহভাজন ব্যক্তিকে খোঁজা হচ্ছে।

এই ছুটিতে বন্দুক হিংসার প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার বিকালে। শিকাগো টেলিমুন্ডো এলাকায় নর্থ অ্যাভিনিউ বিচে দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিকাগোর ঘটনায় কেউ নিহত হননি। তবে এর আগে শিকাগোতে সপ্তাহব্যাপী বন্দুকযুদ্ধে নিহত হয় আটজন। আহত হয় অন্তত ৩২ জন।

মেমোরিয়াল ডে পালন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সমাধি ফুল ও জাতীয় পতাকায় সজ্জিত করা হয়। অনেক সিটিতে সাঁজোয়া যানে করে বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়। মেমোরিয়াল ডে থেকেই দেশটিতে বেসরকারিভাবে গ্রীষ্মের শুরু।

দিবসটি উপলক্ষ্যে আর্লিংটন ন্যাশনাল সেমেট্রিতে ফুল দেওয়ার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের সঙ্গে যোগ দেন অ্যামেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও কামালা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top