News Flash

  • Home
  • বিদেশ
  • তৃতীয়বার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন পুতিনের
Image

তৃতীয়বার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন পুতিনের

রাশিয়া, ২৯ মে (হি. স.) : টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে রাশিয়া ও তুরস্কের সম্পর্ক জোরদারে ‘ব্যক্তিগত অবদানের’ জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান পুতিন।

এক শুভেচ্ছা বার্তায় পুতিন লেখেন, ‘নির্বাচনে বিজয় তুর্কি প্রজাতন্ত্রের প্রধান হিসেবে আপনার নিঃস্বার্থ কাজের একটি স্বাভাবিক ফল। এই জয় রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে শক্তিশালী করা ও স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনার জন্য তুরস্কের জনগণের সমর্থনের স্পষ্ট প্রমাণ। ’

তুরস্কে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং দুটি উল্লেখযোগ্য যৌথ প্রকল্প হিসেবে একটি নতুন গ্যাস হাব তৈরির কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘বন্ধুত্বপূর্ণ রাশিয়া-তুরস্ক সম্পর্ক শক্তিশালীকরণ এবং পারস্পরিক সহযোগিতার জন্য আমরা আপনার ব্যক্তিগত অবদানে অত্যন্ত প্রশংসা করি। ’

সবশেষে পুতিন বলেন, আমি হৃদয় থেকে আপনার নতুন সাফল্য কামনা করছি… সেইসঙ্গে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।-

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top