News Flash

  • Home
  • দেশ
  • খড়িবাড়িতে পুকুরে ডুবে মৃত্যু কিশোরের
Image

খড়িবাড়িতে পুকুরে ডুবে মৃত্যু কিশোরের

খড়িবাড়ি, ২৯ মে (হি. স.) : শিলিগুড়ির নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে পুকুরে ডুবে মৃত্যু হল এক কিশোরের। সোমবার ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শুভদ্বীপ রায়(১৫)। তার বাড়ি পানিট্যাঙ্কির মনসা বস্তি এলাকায়। সে একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। ভারত-নেপাল সীমান্তের মেচি নদীর তীরে স্থানীয় দিলীপ সিংহর জমিতে একটি অর্ধসমাপ্ত পুকুর রয়েছে। স্থানীয়রা জানান, এদিন সকাল ১০টা নাগাদ বন্ধুদের সঙ্গে শুভদ্বীপ ওই পুকুরে স্নান করতে নামে। স্নান করতে করতে হঠাৎ পুকুরের জলে তলিয়ে যায় ওই কিশোর। ঘটনায় হতচকিত হয়ে বাকি বন্ধুরা চিৎকার শুরু করে। খবর পেয়ে এলাকায় কয়েকশ মানুষ ঘটনাস্থলে যায়। খবর দেওয়া হয় খড়িবাড়ি পুলিশ, দমকল ও স্থানীয় এসএসবি ক্যাম্পে। এসএসবি ও স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে দীর্ঘক্ষণ তলিয়ে যাওয়া কিশোরের খোঁজাখুঁজি করে। প্রায় ঘণ্টা তিনেক পরে ওই কিশোরকে পুকুর থেকে উদ্ধার করা হয়। এর পর তাকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top