News Flash

  • Home
  • দেশ
  • মাইশূরে বাসের সঙ্গে ইনোভার মুখোমুখি সংঘর্ষে হত ১০ পর্যটক
Image

মাইশূরে বাসের সঙ্গে ইনোভার মুখোমুখি সংঘর্ষে হত ১০ পর্যটক

বেঙ্গালুরু, ২৯ মে (হি.স.) : পাহাড় দেখা আর হল না। মাঝপথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাতে হল ইনোভা গাড়ির ১০ পর্যটককে। বরাত জোরে বেঁচে গিয়েছেন ইনোভার এক আরোহী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তার অবস্থাও আশঙ্কাজনক। নিহতরা সবাই বল্লারির বাসিন্দা।

সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাইশূরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বল্লারি থেকে একটি পর্যটকের দল প্রথমে মাইশূরে পৌঁছন। সেকান থেকে একটি ইনোভা গাড়ি ভাড়া করে মালেমহাদেশ্বর পাহাড়ের উদ্দেশে রওনা হন। কিন্তু মাঝ পথে টি নরসিপুরার কাছে রাজ্য সড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ইনোভা গাড়িটির। প্রচণ্ড জোরে সংঘর্ষ হওয়ায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ইনোভা গাড়ির আরোহীদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top