News Flash

  • Home
  • দিনের খবর
  • মন্ত্রী বীরবাহার উপর হামলার প্রতিবাদে ৮ জুন রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক আদিবাসীদের
Image

মন্ত্রী বীরবাহার উপর হামলার প্রতিবাদে ৮ জুন রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক আদিবাসীদের

ঝাড়গ্রাম, ২৮ মে (হি.স.) : মন্ত্রী বীরবাহা হাঁসদার উপর হামলার ঘটনার প্রতিবাদে আগামী ৮ জুন রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিল ভারত জাকাত মাঝি পারগনা মহল। ‘মারধর, হামলা গণতন্ত্রে চলতে পারে না’, বললেন ধর্মঘটীরা।

ঘটনার সূত্রপাত শুক্রবার। ওইদিন বিকেলে গড় শালবনি এলাকায় অবরোধ শুরু করেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওই এলাকা দিয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। অভিষেকের গাড়ির পরে ছিল মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিনপুরের বিধায়কের দেবনাথ হাঁসদার গাড়ি। অভিযোগ, বীরবাহা এবং দেবনাথের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। বীরবাহার গাড়ির কাচ ভেঙে যায়। পুলিশের গাড়ি লক্ষ্য করেও পাথর বৃষ্টি হয়। বাইকে থাকা তৃণমূল কর্মীদের উপরেও লাঠি, বাঁশ হাতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। ঘটনার জল গড়ায় অনেকদূর।

ঝাড়গ্রাম জেলা পরগনার ডাংরা হাঁসদা বলেন, “আন্দোলন করার অধিকার সবার রয়েছে। কিন্তু কোনও গণতান্ত্রিক পদ্ধতিতে এভাবে মারধর, হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। এরই প্রতিবাদে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।”

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top