News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেট কর্মকর্তাদের নিয়ে লেফুঙ্গা স্কুল মাঠ পরিদর্শন কৃষিমন্ত্রীর
Image

ক্রিকেট কর্মকর্তাদের নিয়ে লেফুঙ্গা স্কুল মাঠ পরিদর্শন কৃষিমন্ত্রীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।।রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্রিকেট খেলার মাঠগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। পুরাতন মাঠগুলিকে সংস্কার এবং নতুন নতুন মাঠ তৈরির কাজ চলছে এখন। এর মধ্যেই টিসিএ

কর্মকর্তাদের নিয়ে রবিবার নিজ বিধানসভা কেন্দ্র মোহনপুর বিধানসভার লেফুঙা বিদ্যালয়ের মাঠটি পরিদর্শনে করলেন বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।মন্ত্রী এদিন দুপুরে সেখানে গিয়ে মাঠটি পরিদর্শন করে ক্রিকেটের উপযোগী মাঠ হিসেবে সেটিকে গড়ে তুলা যায় কি-না সেবিষয়ে ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে কথা বলেন।মোহনপুর বিধানসভার মোহনপুর ব্লক রয়েছে ক্রিকেট মাঠ। মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠটিকে ইতিমধ্যেই নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু লেফুঙা ব্লক এলাকাতে নেই কোন আধুনিক মানের ক্রিকেট স্টেডিয়াম।কাজেই লেফুঙা ব্লক এলাকার লেফুঙা বিদ্যালয় মাঠটিকে আধুনিক মানের ক্রিকেট স্টেডিয়ামে রুপান্তরিত করার চিন্তাভাবনাতেই এই পরিদর্শন।ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তাদের নিয়ে মন্ত্রীর এই পরিদর্শনকালে  ছিলেন স্থানীয় এমডিসি তথা টিটিএএডিসির কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেবর্বমা, ক্রিকেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জয়নাল দাস সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। এদিন মাঠ পরিদর্শনকালে মন্ত্রী শ্রীনাথ জানান লেফুঙ্গা ব্লক এলাকার মধ্যবর্তী জায়গা হল এই লেফুঙ্গা স্কুলটি সেখানে একটি আধুনিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি হলে ব্লক এলাকার ক্রিকেট খেলোয়ারদের অনেকটা সুবিধা হবে। তাই সরকার চাইছে সেখানে একটা আধুনিক মানের মাঠ তৈরি করার। তবে ক্রিকেট মাঠের জন্য পর্যাপ্ত জমি এই মাঠে থাকলে, সেখানেই গড়ে উঠবে ক্রিকেট মাঠ। তাই আগে জায়গার পরিমাণ খতিয়ে দেখা হবে। তারপরেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top