News Flash

  • Home
  • প্রধান খবর
  • দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগে ধৃত ১
Image

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগে ধৃত ১

দুর্গাপুর, ২৮ মে (হি.স.) : দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল প্রতারক।

পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের নাম নয়ন ব্যানার্জি। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা। শনিবার দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন।

ঘটনায় জানা গেছে, ২০২২ সালের ১৮ এপ্রিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা চন্দন খাটুয়া নামে এক ব্যাক্তি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চাকরির নিয়োগ পত্র নিয়ে চাকরীতে যোগ দিতে আসে। নিয়োগপত্রটি জাল থাকায় ২৬ এপ্রিল ২০২২ এ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কোক ওভেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ওই ঘটনার তদন্ত করে পুলিশ শনিবার রাতে নরেন্দ্রপুর থেকে নয়ন ব্যানার্জিকে গ্রেফতার করে। রবিবার দুপুরে অভিযুক্তকে দুর্গাপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এসইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নতুন প্রস্তাবে বিরোধীদের সমর্থন, বিজেপির দাবি ‘পরাজিত হবে’

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণের দাবিতে সংসদে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান, সেবার চেতনায় কাজ করার বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে সকলকে দৃঢ় সংকল্প ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top