News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ যুব মোর্চার উদ্যোগে কার্যকারিণী বৈঠক
Image

প্রদেশ যুব মোর্চার উদ্যোগে কার্যকারিণী বৈঠক

আগরতলা, ২৭ মে (হি.স.) : প্রধানমন্ত্রীর কার্যকালের নয় বছর পূর্তিতে ত্রিপুরায় বিজেপি এক মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে যুব সমাজ ঝাপিয়ে পড়বে। আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে যুব মোর্চার কার্যকারিণী বৈঠকে দৃঢ় প্রত্যয়ের সুরে বললেন যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বনিক।

এদিন নবাদল বনিক বলেন, বিজেপির নিয়ম অনুসারে তিন মাস অন্তর অন্তর কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত, কার্যকারিণী বৈঠকে আগামী দিনে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়ে থাকে। এবারের কার্যকারিণী বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে। আগামী ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর কার্যকাল সম্পন্ন হবে। এই লক্ষ্যে আগামী একমাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি।

তাঁর দাবি, এই ৯ বছরে প্রধানমন্ত্রী জনস্বার্থে যে সব কাজ করছে তা জনতার সামনে তুলে ধরার বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যুব মোর্চার নেতৃত্ব ও কার্যকর্তারা বাইক মিছিল, জন সম্পর্ক অভিযান সহ গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে সরকারের সুযোগ সুবিধা ও সাফল্য তুলে ধরবেন।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top