News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মিড ডে মিলের খাবার চুরি করতে গিয়ে হাতেনাতে আটক এক দিদিমণি
Image

মিড ডে মিলের খাবার চুরি করতে গিয়ে হাতেনাতে আটক এক দিদিমণি

আগরতলা, ২৭ মে (হি.স.) : মিড ডে মিলের চাল, ডাল ও ডিম চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। ঘটনায় নলছড় বিধানসভা কেন্দ্রের মেলাঘর পঞ্চায়েত পাড়া এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল। পরবর্তী সময়ে এলাকাবাসীর কাছে ওই দিদিমণি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, প্রায় সময় অঙ্গনওয়াড়ি থেকে শিশু খাদ্য চাল, ডাল ও ডিম চুরি করে নিয়ে যেতেন দিদিমণি গীতা দাস। শনিবার সকালেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাদ্য চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি।স্থানীয় মানুষ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন। পরবর্তী সময়ে নিজের ভুল বুঝতে পেরে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top