News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র
Image

নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবং স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপন করতে ৭৫ টাকার কয়েন প্রকাশ করতে চলেছে কেন্দ্র সরকার। আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন। আর ওইদিনই বিশেষ কয়েন প্রকাশ করা হবে বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বিশেষ ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে। কয়েনের একদিকে থাকবে অশোক স্তম্ভ। ‘সত্যমেব জয়তে’ কথাটি লেখা থাকবে অশোক স্তম্ভের নীচে। মুদ্রার বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ‘ভারত’, আর ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ‘ইন্ডিয়া’। মুদ্রার অঙ্ক ৭৫ টাকাও লেখা থাকবে। কয়েনের উল্টো পিঠে থাকবে সংসদ ভবনের প্রতিকৃতি। সেই প্রতিকৃতির নীচে দেবনগরী হরফে লেখা থাকবে ‘সংসদ সংকুল’ ও ইংরেজিতে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’।
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই কয়েনের ব্যাসার্ধ হবে ৪৪ মিলিমিটার এবং ধারে মোট ২০০০টি দাগ থাকবে। ৩৫ গ্রামের এই বিশেষ কয়েন চারটি ধাতু দিয়ে তৈরি হবে। ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক মিশ্রিত করে এই কয়েন তৈরি করা হবে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top