News Flash

Image

অটো চালককে মারধরের অভিযোগে সড়ক অবরোধ 

আগরতলা, ২৫ মে (হি.স.) : সহকর্মীকে মারধরের অভিযোগে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে খোয়াই-কমলপুর এবং খোয়াই- চাম্পাহাওর সড়ক অবরোধ করেন অটো চালকরা। তাঁদের দাবি, অতিসত্বর ওই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন খোয়াই থানার ওসি ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে তাঁরা কথা বলেন। প্রশাসন আশ্বাস দিয়েছে অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে  গ্রেফতার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেছেন অটো চালকরা।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, বুধবার বিকেলে খোয়াই- কমলপুর সড়কের বাচাইবাড়িতে তাপস পালের অটোর ধাক্কায় আহত হয়েছিলেন এক পথচারী। ওই ঘটনায় বাছাইবাড়ি এলাকার কিছু যুবক তাঁকে বেধড়ক মারধর করেন। পরবর্তী সময়ে তাঁকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে ওই অটো চালক জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে খোয়াই-কমলপুর এবং খোয়াই- চাম্পাহাওর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন খোয়াইয়ের স্থানীয় অটো চালকরা। অবরোধের ফলে রাস্তার দুই ধারে যান চলাচল স্তদ্ধ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌছেছিল।তাঁদের দাবি, ওই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি আহত অটো চালকের চিকিৎসার খরচ বহন করতে হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন খোয়াই থানার ওসি ও প্রসাশনের পদস্থ আধিকারিকরা এবং তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেছেন। তাঁরা আশ্বাস দিয়েছেন ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে সড়ক অবরোধ প্রত্যাহার করেন অটো চালকরা। 

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top