News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় গণতন্ত্রকে দুর্বল করছে কংগ্রেস-সহ বিরোধীরা : যোগী আদিত্যনাথ
Image

ভারতীয় গণতন্ত্রকে দুর্বল করছে কংগ্রেস-সহ বিরোধীরা : যোগী আদিত্যনাথ

লখনউ, ২৫ মে (হি.স.) : বিরোধীদের তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস-সহ ১৯টি বিরোধী দল নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছে। এরই প্রেক্ষিতে বিরোধীদের সমালোচনা করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ভারতীয় গণতন্ত্রকে দুর্বল করছে বিরোধীরা।

উল্লেখ্য, নতুন সংসদ ভবন উদ্বোধন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় সরব হয়েছেন বিরোধীরা। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছে। বুধবার পর্যন্ত ১৯টি বিরোধী দল এই অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছে। যা নিয়ে বিরোধীদের পরোক্ষে কটাক্ষ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার যোগী বলেছেন, “এই ঐতিহাসিক উপলক্ষকে একটি মর্যাদাপূর্ণ ও গর্বের মুহূর্ত করার পরিবর্তে, কংগ্রেস সহ বিরোধীরা বিবৃতি দিচ্ছে। এটা দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন। গণতন্ত্রকে দুর্বল করা হচ্ছে, আমি মনে করি দেশ কোনও অবস্থাতেই এটা মেনে নেবে না।”

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top