News Flash

  • Home
  • দিনের খবর
  • ২ জুন এবিভিপির অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী, প্রস্তুতি শুরু
Image

২ জুন এবিভিপির অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী, প্রস্তুতি শুরু


কলকাতা, ২৫ মে (হি. স.) : সামনের মাসের গোড়ায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গে আসতে পারেন মিঠুন চক্রবর্তী৷ এবিভিপি

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ছাত্র সংগঠন৷ এ নিয়ে শুরু হয়েছে উদ্যোক্তাদের প্রস্তুতি।
২ জুন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মিঠুনের ৷ সল্টলেকে ইজেডসিসি-তে অনুষ্ঠিত হতে চলেছে ‘লিড বেঙ্গল স্টুডেন্টস কনক্লেভ’। সেই অনুষ্ঠানে অভিনেতা-নেতা মিঠুনই প্রধান অতিথি বলে জানা গিয়েছে৷ দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতিতে আছেন৷ একসময় তৃণমূলে ছিলেন৷ রাজ্যসভায় তাঁকে সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন৷
বেশ কিছুদিন সেভাবেই কাটানোর পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দল বদল করেন তিনি৷ বর্তমানে তিনি গেরুয়া শিবিরের অন্যতম তারক-মুখ৷ এসবের অনেক আগে বিগত বাম সরকারের সঙ্গেও তাঁর সখ্য নিয়ে চর্চা হত সংবাদমাধ্যমে৷ প্রয়াত পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে রাজনৈতিক জলঘোলা হয়েছে বিস্তর৷ একাধিকবার সুভাষবাবুর হয়ে তাঁর বিধানসভা এলাকা দমদমে প্রচারও করতে দেখা গিয়েছে অভিনেতাকে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top