News Flash

  • Home
  • দিনের খবর
  • শুভেন্দুর সভার অনুমতি ঘিরে ফের জটিলতা, আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি
Image

শুভেন্দুর সভার অনুমতি ঘিরে ফের জটিলতা, আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি


মালদা, ২৫ মে (হি. স.) : নন্দীগ্রাম, চন্দ্রকোণা, পটাশপুর, সিমলাপালের পর মালদার হবিবপুর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি ঘিরে ফের জটিলতা। সেই নিয়ে বৃহস্পতিবারই আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি।

আগামী শনিবার হবিবপুরে শুভেন্দুর সভা রয়েছে। বিজেপি-র অভিযোগ, ওই সভার জন্য ১৮ মে পুলিশের অনুমতি চাওয়া হয়। ১৯ তারিখ অনুমতি দেয় পুলিশ। কিন্তু আচমকাই গতকাল অনুমতি বাতিল করে হবিবপুর থানা।

পুলিশের দাবি, ওই একইদিনে মানিকচকেও সভা রয়েছে শুভেন্দুর। দু’টি জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব নয়। হবিবপুরের ক্ষেত্রে জমির মালিকের অনুমতি নেওয়া হয়নি, আবার নিয়ম মেনে আবেদনও ১৫ দিন আগে করা হয়নি— এই কারণ দেখিয়েই শুভেন্দুর হবিবপুরে সভার অনুমতি বাতিল করেছে পুলিশ।

যদিও বিরোধী দলনেতার সভা বাতিলের নেপথ্যে তৃণমূলের হাত দেখছে গেরুয়া শিবির। এ নিয়ে শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত পর্যন্তও মহকুমা শাসকের তরফে মাইক বাজানোর অনুমতি ছিল। কিন্তু এর পর অনুমতি বাতিল করে দেয় হবিবপুর থানার পুলিশ।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top