News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগ দুর্নীতিতে ধৃত সুবীরেশ, জীবনকৃষ্ণ-সহ আট জনের ১ জুন পর্যন্ত জেল হেফাজত
Image

নিয়োগ দুর্নীতিতে ধৃত সুবীরেশ, জীবনকৃষ্ণ-সহ আট জনের ১ জুন পর্যন্ত জেল হেফাজত


কলকাতা, ২৫ মে (হি.স.) : রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ ৮ জনের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। আগামী ১ জুন পর্যন্ত ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। বৃহস্পতিবার ধৃতদের আদালতে হাজির করানো হয়েছিল।

নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং এজেন্ট শাহিদ ইমাম, আলি ইমাম, কৌশিক রায়কে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হয়েছিল। তাঁদের মধ্যে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল শান্তিপ্রসাদকে। এ ছাড়াও গ্রুপ ডি মামলায় ‘মিডলম্যান’ প্রদীপ সিংহ, প্রসন্ন রায়কেও আদালতে হাজির করানো হয়েছিল। তাঁদের সকলেরই জেল হেফাজতের মেয়াদ বাড়ল। বর্তমানে তাঁরা প্রেসিডেন্সি সংশোধানাগারে।
বৃহস্পতিবার আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন শান্তিপ্রসাদ, সুবীরেশ, শাহিদ এবং আলি। তবে তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। বাকিরা জামিনের আবেদন জানাননি।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top