News Flash

  • Home
  • দিনের খবর
  • সিবিআই প্রধান হিসাবে দায়িত্ব নিলেন কর্নাটকের প্রাক্তন ডিজি প্রবীণ সুদ
Image

সিবিআই প্রধান হিসাবে দায়িত্ব নিলেন কর্নাটকের প্রাক্তন ডিজি প্রবীণ সুদ


নয়াদিল্লি, ২৫ মে (হি.স.) : বৃহস্পতিবার সুবোধ জায়সওয়ালের মেয়াদ শেষ হওয়ার সেই জায়গায় সিবিআই প্রধান হিসাবে দায়িত্ব নিলেন প্রবীণ সুদ। তিনি কর্নাটকের পুলিশ প্রধান ছিলেন। বিরোধী আসনে থাকাকালীন কর্নাটক কংগ্রেস তাঁর বিরুদ্ধেই বিজেপির প্রতি অতিরিক্ত নরম মনোভাবের অভিযোগ করেছিল। প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার প্রবীণের গ্রেফতারিরও দাবি করেছিলেন।

১৯৮৬ ব্যাচের আইপিএস আধিকারিক প্রবীণ আগামী ২ বছর সিবিআই ডিরেক্টর হিসাবে কাজ করবেন। সূত্রের খবর, সিবিআই প্রধান হিসাবে প্রবীণের নাম চূড়ান্ত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর বৈঠকে। অধীর সেই বৈঠকে নিজের অসম্মতির কথাও নথিভুক্ত করিয়েছিলেন।
এ বছর মার্চে কর্নাটক বিধানসভা ভোটের আগে প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার সরাসরি অভিযোগ করেছিলেন, প্রবীণ বিজেপির বিরুদ্ধে কোনও অভিযোগ মানতে চাইছেন না। তাঁর দাবি ছিল, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে যেখানে ২৫টি মামলা রুজু হয়ে গিয়েছে, সেখানে একই অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি নেতাদের বিরুদ্ধে একটিও অভিযোগ নেয়নি পুলিশ। দিল্লি আইআইটির প্রাক্তনী প্রবীণকে গ্রেফতার করারও দাবি তুলেছিলেন শিবকুমার। কর্নাটকে বিজেপিকে হারিয়ে তখ্‌ত দখল করেছে কংগ্রেস। সে দিনের প্রদেশ সভাপতি শিবকুমার এখন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। এই আবহেই সিবিআইয়ের প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রবীণ সুদ। আর শিবকুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তও করছে সিবিআই।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top