News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র ও-লেবেল হবু কোচদের সেমিনার শুরু ২৭শে, রিপোর্টিং আজ
Image

টিসিএ-র ও-লেবেল হবু কোচদের সেমিনার শুরু ২৭শে, রিপোর্টিং আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।। ৩০ জন হবু ক্রিকেট কোচ নাম নথিভুক্ত করেছেন। প্রত্যেকেই যথারীতি রিপোর্ট করবেন আগামীকাল। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ও-লেভেল কোচেস কোর্স, সেমিনার ও পরীক্ষায় বসার জন্য ইচ্ছুক প্রাক্তন ক্রিকেটারদের থেকে নাম জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত মোট ৩০ জনের নাম জমা পড়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। আগামীকাল বিকেল চারটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট গ্রহণ অনুষ্ঠানে সবার হাতে সেমিনার ও পরীক্ষার সিডিউল এবং পড়াশোনার বিষয়বস্তু তুলে দেওয়া হবে। উল্লেখ্য, কোচেস কোর্স ক্লাস তথা সেমিনারের জন্য তিন বা চারজন ফ্যাকাল্টিও নিয়োগ করা হচ্ছে। যাঁরা তিনদিন ব্যাপী সেমিনারে ক্লাস করাবেন। আগামী ২৭, ২৮ ও ২৯ মে ও-লেভেল কোচেস কোর্সের সেমিনার অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী সেমিনারের মাধ্যমে প্রশিক্ষণ পর্ব শেষে ৩০ মে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। তাতে যাঁরা নির্ধারিত কাট্ অফ মার্কস পেয়ে উত্তীর্ণ হবেন, তাঁরাই মূলতঃ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ও-লেভেল কোচ হিসাবে মনোনীত হবেন। নির্দিষ্ট সময়ে তাঁদেরকেই টিসিএ স্কুল ও কোচিং সেন্টার গুলিতে ক্রিকেট কোচ হিসেবে নিয়োগপত্র দেবে বলে সিদ্ধান্ত রয়েছে।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top