News Flash

Image

বিহারে মদ পাচার করতে গিয়ে ধৃত পাচারকারী

হরিশ্চন্দ্রপুর, ২৪ মে (হি. স.) : বিহারে দেশি, বিদেশি মদ পাচার করতে গিয়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা এলাকা থেকে ধরা পড়ল এক পাচারকারী। ওই পাচারকারীর নাম স্বপন দাস। বাড়ি । ধৃতের কাছ থেকে দেশি, বিদেশি মিলে মোট ২০ বোতল মদ বাজেয়াপ্ত করেছে হরিশচন্দ্রপুর পুলিশ। বুধবার তাকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে।

হরিশ্চন্দ্রপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাংলা-বিহার সীমান্তবর্তী কুশিদা এলাকায় নাকা চেকিং করার সময় স্বপন দাস নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশকর্মীরা। তার কাছে ব্যাগে থাকা ২০ বোতল দেশি-বিদেশি মদ বাজেয়াপ্ত হয়। জেরা করে জানা গিয়েছে, সেই মদ সে বাংলা থেকে বিহারে পাচার করছিল। বিহারে মদ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে এর আগেও বিভিন্ন সময় মদ পাচার করতে গিয়ে ধরা পড়েছে একাধিক ব্যক্তি। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে মোট কুড়ি বোতল মদ পাওয়া গিয়েছে। বিহারে মদ পাচার করছিলেন বলেই প্রাথমিক অনুমান।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top