News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কিতে গুলিবর্ষণ, গ্রেফতার ১
Image

ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কিতে গুলিবর্ষণ, গ্রেফতার ১

শিলিগুড়ি, ২৪ মে (হি. স.) : শিলিগুড়ির খোরিবাড়ির ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কির গৌরসিংজোটে গুলিবর্শণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। খবর পেয়ে খড়িবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত একজনকে আটক করে।

জানা গেছে, মঙ্গলবার রাতে পানিটঙ্কির গৌরসিংজোত গ্রামে স্থানীয় বাসিন্দা অনন্ত বর্মণের স্ত্রীর নামে অশালীন মন্তব্য করেন গ্রামের এক যুবক সঞ্জীব বর্মণ। স্ত্রীর নামে অশালীন মন্তব্য শুনে যুবককে মারধর করেন অনন্ত। এর পরে সঞ্জীব এবং তার বন্ধুরা প্রতিশোধ নিতে অনন্ত বর্মনের সন্ধানে অনন্তের শ্বশুর বাড়িতে হামলা চালায়। অভিযোগ, সঞ্জীব এবং তার বন্ধুরা একটি স্কুটি নিয়ে বাড়ির দরজা ঠেলে জোর করে ঘরে ঢুকে বন্দুকের দেখিয়ে লুটপাট চালায়। গ্রামবাসীরা সঞ্জীব ও তার সঙ্গীদের বাধা দিতে গেলে তারা বাতাসে গুলি চালায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খড়িবাড়ি থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রাই। এই ঘটনায় একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্ত সঞ্জীব বর্মণের বন্ধু সত্যেন বর্মণকে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পঞ্চায়েত সদস্যরা।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top