News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে দশটি সাংগঠনিক জেলায় বিজেপির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত
Image

রাজ্যে দশটি সাংগঠনিক জেলায় বিজেপির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ পশ্চিম জেলা সহ রাজ্যে দশটি সাংগঠনিক জেলায় বুধবার বিজেপির কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালের নয় বছর পূর্তি উপলক্ষে যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ আগামী ৩০ মে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর দেশ পরিচালনার সময়সীমা পূর্ণ হচ্ছে৷ এই নয় বছরের মধ্যে দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকার যেসব জনকল্যাণ মুখে কর্মসূচি বাস্তবায়িত করেছে সেগুলি জনসমক্ষে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে দল৷ সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত একমাস ব্যাপী প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এই কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যেই বুধবার পশ্চিম জেলা সহ রাজ্যের  ১০ টি সাংগঠনিক জেলায় বিজেপির জেলাভিত্তিক কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হয়৷  আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভ্রমণে অনুষ্ঠিত হয় পশ্চিম জেলার কার্যকারণী বৈঠক৷ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ,সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রদেশ সভাপতি বলেন গত বাইশে মে এ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হয়৷ আগামী ২৬ মে প্রতিটি মন্ডল কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হবে৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর দেশ পরিচালনার উল্লেখযোগ্য সাফল্য গুলি জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যেই মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এই কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top