News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীঘ্রই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে উত্তরাখণ্ড, ২৫ মে সূচনা করবেন প্রধানমন্ত্রী
Image

শীঘ্রই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে উত্তরাখণ্ড, ২৫ মে সূচনা করবেন প্রধানমন্ত্রী

দেহরাদূন, ২৩ মে (হি.স.): খুব শীঘ্রই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে দেবভূমি উত্তরাখণ্ড। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরাখণ্ডের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হবে আগামী ২৫ মে। ওই দিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সুপারফাস্ট এই ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দিল্লি-দেহরাদূন রুটে চলবে। দিল্লি-দেহরাদূন রুটে চলা বন্দে ভারত এক্সপ্রেসটিতে আটটি কোচ থাকবে। আটটি কোচই হবে চেয়ার কার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে উত্তরাখণ্ডের উন্নয়ন যাত্রায় একটি নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। ২৫ মে প্রধানমন্ত্রীর হাতে ‘বন্দে ভারত ট্রেন’ উপহার পেতে চলেছে উত্তরাখণ্ড, যা দেহরাদূন থেকে নতুন দিল্লির মধ্যে চলবে। এই নজিরবিহীন উপহারের জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ!

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top