News Flash

  • Home
  • প্রধান খবর
  • জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের
Image

জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা, ২৩ মে (হি. স.) : জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন। আগামী ২৫ মে অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য সরকারের সমস্ত দফতরে অর্ধদিবস ছুটি থাকবে বলে জানানো হয়েছে। দুপুর ২টো পর্যন্তই কাজ করতে হবে সরকারি কর্মচারী জামাইদের।

মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, জামাইষষ্ঠীর দিন রাজ্যের সমস্ত সরকারি দফতরে হাফ ছুটি থাকবে। রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সমস্ত সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেই এই ছুটি লাগু হবে।

প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে জামাইষষ্ঠীর দিন রাজ্যে সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২১ সালে পূর্ণ ছুটিই ঘোষণা করে নবান্ন। তবে এ বছর ফের একবার হাফ ছুটির নোটিশ জারি করেছে অর্থ দফতর।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top