News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হোক সৌরভ গাঙ্গুলি, পর্যটন মন্ত্রী করলেন সাক্ষাৎ
Image

ত্রিপুরায় পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হোক সৌরভ গাঙ্গুলি, পর্যটন মন্ত্রী করলেন সাক্ষাৎ

আগরতলা, ২৩ মে (হি. স.) : ত্রিপুরা সরকার চাইছে রাজ্যের পর্যটনে ব্রান্ড অ্যাম্বাসেডর হোক ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এই পরিকল্পনা ও ভাবনা নিয়ে আজ কলকাতার বেহালাস্থিত সৌরভ গাঙ্গুলীর বাড়ীতে গিয়ে তাঁর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এ-বিষয়ে এদিন পর্যটন মন্ত্রী বলেন, ত্রিপুরার পর্যটনকে সারা বিশ্বের সামনে তোলে ধরার জন্য বহুল প্রচার ও সঠিক ব্র্যান্ডিং-র খুবই প্রয়োজন রয়েছে।পাশাপাশি এর জন্য আমাদের দরকার একজন জনপ্রিয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 

তাঁর কথায়, ত্রিপুরার পর্যটনকে সারা বিশ্বের সামনে তোলে ধরতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর চেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আর কেউ হতে পারেন না। এই পরিকল্পনা ও ভাবনার অঙ্গ হিসেবে আজ তাঁর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়েছি। এদিন ত্রিপুরার পর্যটনের বিকাশের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সাথে আলোচনা হয়েছে।

শ্রী চৌধুরী আশা ব্যক্ত করে বলেন, খুব শীঘ্রই ত্রিপুরায় পর্যটনে ব্রান্ড আম্ব্যাসেডর হিসেবে সৌরভ গাঙ্গুলীর নিযুক্তি নিয়ে ইতিবাচক সাড়া মিলবে।

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top