News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাকিস্তানি ড্রোনকে নামিয়ে ১৪ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বিএসএফ
Image

পাকিস্তানি ড্রোনকে নামিয়ে ১৪ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বিএসএফ

চণ্ডীগড়, ২৩ মে (হি. স.) : পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফ অমৃতসরের বিওপি রাজাতালের অধীনে সীমান্ত গ্রাম ভাইনি রাজপুতানায় আরেকটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ। সোমবার রাতে ওই ড্রোন থেকে ১৪ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বিএসএফ। চার দিনে এই নিয়ে পাঁচটি ড্রোন গুলি করে নামিয়েছে বিএসএফ জওয়ানরা।

অমৃতসরের বিওপি রাজাতালের অধীনে সীমান্তে বিএসএফ ব্যাটালিয়নের ১৪৪ জন জওয়ান টহল দিচ্ছিল। রাত ১০টার দিকে ভাইনি রাজপুতানা গ্রামে ড্রোনের শব্দ শুনতে পায় জওয়ানরা। এরপর ড্রোনের ওপর গুলি চালিয়ে ড্রোনটিকে নামিয়ে আনে জওয়ানরা। বিএসএফ কমান্ড্যান্ট অজয় কুমার মিশ্র বলেন, ড্রোনটির সঙ্গে একটি ব্যাগ বাঁধা ছিল। ওই ব্যাগ থেকে ২.১ কেজি হেরোইনসহ দুটি প্যাকেট উদ্ধার করা হয়। আন্তর্জাতিক বাজারে যার দাম প্রায় ১৪ কোটি টাকা।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top