News Flash

Image

গাড়ির ধাক্কায় গুরুতর বাইক চালক

আগরতলা, ২৩ মে (হি. স.) : বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বাইক চালক। বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিলেন। দমকল কর্মীরা আহত বাইক চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানার পুলিশ।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মঙ্গলবার সকালে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায় টিআর০৭সি১৭১৮ নম্বরের একটি বোলেরো গাড়ি টিআর০৭৬২০৭ নম্বরের বাইককে সজোরে ধাক্কা দিয়েছে। তাতে বাইক চালক সঞ্জিত দাস রাস্তায় ছিটকে পড়েন। ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তারাই দমকল বাহিনীকে খবর পাঠিয়েছেন।দমকলকর্মীরা আহতকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত সঞ্জিত দাসের অবস্থা আশঙ্কা জনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। পুলিশ বোলেরো গাড়ির চালক শিমূল দাসকে আটক করে থানায় নিয়ে গেছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top