News Flash

  • Home
  • বিনোদন
  • প্রয়াত বিখ্যাত তামিল অভিনেতা শরৎ বাবু,দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া
Image

প্রয়াত বিখ্যাত তামিল অভিনেতা শরৎ বাবু,দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া

হায়দ্রাবাদ, ২২ মে (হি. স.) : প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা শরৎ বাবু। সোমবার হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন অভিনেতা৷ মৃত্যুকলে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭১ বছর। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে।

গত মাস থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। তাঁর একাধিক অঙ্গ ব্যর্থতার জন্য চিকিৎসা চলছিল। হাসপাতাল সূত্রের খবর, “মাল্টিপল মাইলোমার কারণে তাঁর একাধিক অঙ্গ ব্যর্থ হয়ে গিয়েছে। গুরুতর অবস্থায় ২০ এপ্রিল এআইজি হাসপাতালে ভর্তি হন তিনি। ইমিউনোকম্প্রোমাইজড রোগী হিসেবে, তিনি একটি মাল্টিডিসিপ্লিনারি দলের তত্ত্বাবধানে ছিলেন। ফুসফুসের সমস্যার জন্যে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয় এবং কিডনির জন্য ডায়ালাইসিস সাপোর্টে ছিলেন তিনি।”

শরৎ বাবু, তেলেগু এবং তামিল সিনেমার একাধিক সুপারস্টার যেমন, রজনীকান্ত, কমল হাসান, এনটিআর, চিরঞ্জীবী এবং অন্যান্য শীর্ষ তারকাদের সঙ্গে অভিনয় করেছেন। দক্ষিণ ইন্ডাস্ট্রির অনেকেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। কমল হাসান টুইটে লিখেছেন, “একজন দুর্দান্ত অভিনেতা এবং একজন দুর্দান্ত বন্ধু, শরৎ বাবু মারা গেলেন। তাঁর সঙ্গে অভিনয় করার দিনগুলি মনে ছায়া হিসেবে রয়ে যাবে। তামিল ভাষায় আমার গুরু ছিলেন তিনি। তামিল সিনেমা একজন ভালো অভিনেতাকে হারাল। তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।”

প্রকাশ রাজ টুইটে লিখেছেন, “সর্বদা হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন।” শরৎ বাবু, ১৯৭৩ সালে তেলেগু চলচ্চিত্র রামা রাজ্যম দ্বারা অভিনয়ে আত্মপ্রকাশ করেন। শরৎ বাবুর ফিল্মগুলির মধ্যে উল্লেখযোগ্য, সারাপঞ্চারম এবং রণচণ্ডী এবং অমৃত বর্ষিণীর। তাঁকে সর্বশেষ তামিল চলচ্চিত্র বসন্ত মুল্লাইতে দেখা গিয়েছিল।

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026

অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ

বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

ByByNews Desk Jun 8, 2026

আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলানোর কথা বললেন অমিতাভ, স্মৃতিচারণ পুরনো দিনের

মুম্বই, ৮ জুন (আইএএনএস): প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে প্রজন্মের পর প্রজন্ম কীভাবে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে উঠেছে,…

ByByNews Desk Jun 8, 2026

‘পুষ্পক’ তৈরি হয়েছিল মাত্র ১৫ লক্ষ টাকায়, আজ হলে ২০০ কোটি আয় করত: কমল হাসান

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): কিংবদন্তি পরিচালক সিঙ্গীতম শ্রীনিবাস রাও পরিচালিত সমালোচকদের প্রশংসিত সুপারহিট ছবি পুষ্পক মাত্র ১৫ লক্ষ…

ByByNews Desk Jun 8, 2026

নিভে গেল ‘লাফিং ভিলা’র হাসি, প্রয়াত মালয়ালম অভিনেতা সলিম কুমার

কোচি, ৭ জুন (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সেলিম কুমার আর নেই। দীর্ঘদিনের…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top