News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইক উদ্ধার, ধৃত দুই বাংলাদেশী চোর
Image

২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইক উদ্ধার, ধৃত দুই বাংলাদেশী চোর

আগরতলা, ২২ মে (হি. স.) : বাইক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। ২৪ ঘন্টার মধ্যে মধুপুর থানার পুলিশ ও বিএসএফের সহায়তায় চুরি যাওয়া বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। সাথে দুই বাংলাদেশী চোরকেও পুলিশ আটক করতে পেরেছে বলে জানিয়েছেন তিনি।

সদর মহকুমা পুলিশ আধিকারিক জয়প্রসাদ রায় বলেন, গত ২০ মে রাতে রামনগরস্থিত হরিজন কলোনি থেকে একটি বাইক চুরি হয়ে গিয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাইক মালিক পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছিলেন। মামলা হাতে নিয়ে তদন্তে শুরু করেছিল পুলিশ। পশ্চিম থানার পুলিশ অন্যান্য থানায় চুরি যাওয়া বাইকের বিষয়টি জানিয়েছিল। এরপর রবিবার রাতে মধুপুর থানার পুলিশ ও বিএসএফের সহায়তায় মধুপুর হরিহর এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাথে দুই বাংলাদেশী চোরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, ত্রিপুরার চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহজেই বাংলাদেশে পাচার হচ্ছে। ধৃত দুই বাইক চোরের পরিচয় বাংলাদেশের আখাউড়ার বাসিন্দা মহম্মদ ঝুনু মিয়া এবং কালাম মিয়া। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাংলাদেশে বাইক চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে দাবি করেন তিনি

Releated Posts

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026

উৎসবের আবহে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগরতলা, ১৩ জুন : প্রায় ১২৫ বছরের ঐতিহ্য বহনকারী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে শুরু…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু, দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top