ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মে।। এয়ারপোর্ট ফুটবলে ইন্ডিগো চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাব পেয়েছে সিআইএসএফ। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ইন্ডিগো ২-১ গোলের ব্যবধানে সিআইএসএফ-কে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ কাপ জিতে নিয়েছে। মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট অথরিটি আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আয়োজক এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ছাড়াও সিআইএসএফ, ফ্লাই বিগ, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো টিম অংশগ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল ম্যাচে ইন্ডিগো ২-১ গোলের ব্যবধানে সিআইএসএফ-কে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ কাপ ঘরে তুলে নিয়েছে। বিজয়ী দলের পক্ষে জোসি ডার্লং একাই দুটি গোল করেন। ফাইনাল ম্যাচের শেষে মাঠেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের সুদৃশ্য চ্যাম্পিয়নশিপ কাপ প্রদান করা হয়েছে। সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন সিক্স-ই ভাস্কর ঘোষ। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন জোসি ডার্লং। ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও জোসি ডার্লং-এর হাতে। তবে যুগ্মভাবে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে সিক্স-ই সুদীপ্ত প্রসাদ চন্দ এবং অভিষেক জমাতিয়া-কে। ব্যস্ততা পূর্ণ কর্মজীবনের মধ্যে বিনোদনমূলক ফুটবল টুর্নামেন্ট আয়োজন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

এমবিবি এয়ারপোর্ট ফুটবল টুর্নামেন্টে ইন্ডিগো চ্যাম্পিয়ন, রানার্স সিআইএসএফ
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















